সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

ইসির প্রতীক তালিকায় ‘শাপলা কলি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-৩০, | ০৭:০১:৪২ |

নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলের নির্বাচনী প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছে। দলটিকে ইসি নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত জানালেও তা আটকে রয়েছে প্রতীক ইস্যুতে।

মার্কা চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেবে ইসি। কিন্তু প্রতীক ইস্যুতে ইসি ও এনসিপি ভিন্ন অবস্থানে অনড় ছিল।

 

এ নিয়ে কমিশনের বক্তব্য ছিল, ইসির বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় শাপলা নাই। তাই প্রতীকটি দেয়া যাচ্ছে না দলটিকে। গেজেটকৃত ৫০টি প্রতীকের থেকে যেকোনো একটিকে বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় কমিশন।

বিপরীতে, দফায় দফায় কমিশনের সঙ্গে বৈঠক ও চিঠি চালাচালি এবং শাপলা ছাড়া অন্য কোনও প্রতীক না নেয়ার কথা স্পষ্ট জানিয়ে দেয় এনসিপি। প্রয়োজনে রাজপথে নামার হুমকিও দেয়।

এমন পরিস্থিতিতে নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে ইসি আজ প্রজ্ঞাপন দিয়ে তাদের বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় শাপলা কলি যুক্ত করলো। এ নিয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি এনসিপি থেকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..