সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

নির্বাচন বানচালে ভেতর-বাহিরের অনেক অপশক্তি কাজ করবে: প্রধান উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৯, | ০৬:৪৪:৪৬ |

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বানচালে দেশের ভেতর ও বাহির থেকে অনেক অপশক্তি কাজ করবে। বড় শক্তি নিয়ে তারা নির্বাচন বানচালে চেষ্টা করবে। বুধবার (২৯ অক্টোবর) নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চপর্যায়ের এক বৈঠকে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে।  হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। যত ঝড়-ঝাপ্টা আসুক তা অতিক্রম করতে হবে। এ সময় নির্বাচনের প্রাথমিক কার্যক্রম আগামী ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশও দেন তিনি।

 

এই বৈঠকে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, বুধবার বিকেলে এই বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তিনি বলেন, আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

প্রেস সচিব আরও বলেন, জেলা প্রশাসকের দায়িত্ব বণ্টনের জন্য তালিকা করা হয়েছে। শ্বশুরবাড়ি ও আত্মীয়-স্বজনদের এলাকায় পদায়ন করা হবে না। এছাড়া গত ৩ নির্বাচনে যারা রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট ও প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করাদের এবারের নির্বাচনে রাখা হবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..