সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

আকাশ-নৌপথে যোগাযোগ বৃদ্ধিসহ নানা বিষয়ে দ্বি-পাক্ষিক বাণিজ্যে পাকিস্তানের আগ্রহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৭, | ০৫:২৩:২৪ |

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায় পাকিস্তান। এটি করা গেলে আঞ্চলিক বাণিজ্যের পরিধি বাড়বে বলে আশা করে দেশটি। একইসাথে বাংলাদেশের সাথে আকাশ ও নৌপথে যোগাযোগ বৃদ্ধিসহ নানা বিষয়ে দ্বি-পাক্ষিক বাণিজ্যের আগ্রহ দেখিয়েছে পাকিস্তান।

সোমবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের আলোচনায় ওঠে আসে এসব প্রসঙ্গ। প্রায় ২০ বছর পর ঢাকায় হলো এই সভার আয়োজন। এতে বাংলাদেশের ১৫ এবং পাকিস্তানের ১৪ সদস্যের প্রতিনিধি অংশ নেন।

 

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, কৃষি, তথ্য প্রযুক্তি সেবা, হালাল খাদ্যসহ বেশ কিছু খাতে বাণিজ্য বৃদ্ধিতে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এখন সেসব কাজ এগিয়ে নিয়ে যাবে।

আঞ্চলিক বাণিজ্য জোরদার করার জন্য সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক বলেছেন, বাংলাদেশের পাট পণ্য, ওষুধ ও কৃষি পণ্য আমদানি করার সুযোগ আছে। পাশাপাশি নৌ ও আকাশপথে যোগাযোগ বৃদ্ধি করতে আগ্রহী পাকিস্তান। বাণিজ্যের পরিধি বাড়লে দুই দেশের মানুষের সম্পর্ক মজবুত হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..