সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

এনসিপিকে শাপলা নয়, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি দেবে ইসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৭, | ০৫:১৯:৪৬ |

বিধিমালায় না থাকায়, এনসিপিকে শাপলা প্রতীক দিবে না কমিশন। স্বপ্রণোদিত হয়ে অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি, জানিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

তিনি জানান, আগামী সংসদ নির্বাচনের জন্য ৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্র চূড়ান্ত হয়েছে। ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯ টি, অস্থায়ী কক্ষ প্রায় ১২ হাজার। একটি কক্ষে ভোট দেবেন গড়ে প্রায় ৩ হাজার জন। চলতি সপ্তাহে রাজনৈতিক দল ও পর্যবেক্ষক নিবন্ধনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। উপদেষ্টা পরিষদে আরপিও অনুমোদন হওয়ায়, জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে কি না সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

 

ইসির এই সিনিয়র সচিব বলেন, কর্মপরিকল্পনা অনুযায়ী আমরা এখনো দু’টি বিষয়ে পিছিয়ে আছি। একটি রাজনৈতিক দলের নিবন্ধন এবং অন্যটি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। এরমধ্যে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বিষয়ে মাঠপর্যায় থেকে আমরা আরও কিছু তথ্য সংগ্রহ করেছি। তবে চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের বিষয়টি শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাময়িকভাবে কিছুটা পিছিয়ে পড়লেও দুশ্চিন্তার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, পিছিয়ে পড়ার ক্ষেত্রে আমাদের তাগিদ আছে। কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো কারণ আছে বলে মনে করি না। কেননা, যতটুকু সময় আছে আমরা এরমধ্যেই সেটুকু সম্পন্ন করে নিতে পারব।

গণভোট ও প্রতীক ইস্যুতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‎বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে সেটি দেয়ার সুযোগ নেই, এটি আমরা আগেও বলেছি। নির্বাচন কমিশন স্ব-বিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। এছাড়া গণভোটের ব্যাপারে আমার কাছে এখনো কোনো তথ্য নেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..