সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

কাল থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৯, | ১২:০০:৫৫ |

শেষে হয়েছে হজের সব আনুষ্ঠনিকতা, এখন সৌদি থেকে হাজিদের দেশে ফেরার প্রস্তুতি চলছে। আগামীকাল মঙ্গলবার (১০ ‍জুন) শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের ফিরতি হজ ফ্লাইট।

গত বৃহস্পতিবার আরাফাত ময়দানে মোনাজাতের মাধ্যমে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। পরদিন শুক্রবার সেখানে ঈদুল আজহা উদযাপন ও পশু কোরবানি দেওয়া হয়।

সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে এ বছর ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেন। এর মধ্য ১৯ জন হজযাত্রী মৃত্যুবরণ করেন।

এদিকে, চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৮৮ বাংলাদেশি। এ ছাড়া ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩১ মে।

ফিরতি হজফ্লাইট আগামীকাল মঙ্গলবার শুরু হয়ে এক মাস চলবে। আগামী ১০ জুলাই শেষ হজপ্লাইটের মধ্য দিয়ে সমাপ্ত হবে এবারের হজ কার্যক্রম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..