সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

এআই রোধে পলিসি গাইডলাইন নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২১, | ১০:১৪:৩৯ |

নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার রোধে শুধু নীতিমালা নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ — এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ইটিআইতে আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানান সিইসি। বলেন, নির্বাচনে এআইয়ের অপব্যবহার ও অপতথ্য মোকাবিলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন।

নাসির উদ্দিন বলেন, এই আইয়ের অপব্যবহার বৈশ্বিক সমস্যা। জানান, অপতথ্যরোধে গঠন করা হবে একটি সেল। এছাড়া নির্বাচনের সময় অপতথ্য রোধ কীভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি।

এছাড়া দূর্গম এালাকায় কীভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে, এবারের নির্বাচনে অন্যতম চ্যালেঞ্জ এআই-এর অপব্যবহার। কর্মশালায় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..