সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

নির্বাচনের সময় মাঠে ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২০, | ০৯:৫২:২১ |

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে ৮ দিন মাঠে থাকতে চায় আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন কমিশনের (ইসি) সাথে মতবিনিময়ে বাহিনীগুলোর পক্ষ থেকে এই প্রস্তাবনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমাবর (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই মতবিনিময় সভা শুরু হয়। যা চলে দুই ঘণ্টা মতো।

 

 

এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনীর প্রধানের প্রতিনিধি, পুলিশ মহাপরিদর্শক, বিজিবির মহাপরিচালক, আনসার ও ভিডিপির মহাপরিচালক, এনটিএমসির মহাপরিচালক, এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৮ জন প্রতিনিধি ছিলেন। তাদের দেয়া প্রস্তাবনা পরীক্ষা-নিরীক্ষা করার কথা জানিয়েছেন আখতার আহমেদ।

ইসি সচিব আখতার আহমেদ আরও জানান, ভোটের পরিবেশ নিয়ে কেউ কোনও আশঙ্কা প্রকাশ করেনি। ভোটের সময় সশস্ত্রবাহিনীর ৯০ হাজার থেকে ১ লাখ, পুলিশের প্রায় দেড় লাখ এবং আনসারের প্রায় ৬ লাখ সদস্য মোতায়েন থাকবে।

 

 

ভোটের সময় প্রচারণায় কেউ ড্রোন উড়াতে পারবে না বলেও জানান তিনি। তবে আইনশৃঙ্খলা বিহিনী এই বিধিনিষেধের বাইরে থাকবে।

এদিকে, ইসি থেকে বিভিন্ন সময়ে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে, অর্থাৎ প্রথমার্ধে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায়। সেজন্য ডিসেম্বরের শুরুতে তারা তফসিল দেয়ার কথা জানায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..