সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

দেশের ৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত ইসির, আপত্তি থাকলে জানানোর আহ্বান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৭, | ০৬:৫২:১৭ |

দেশীয় ৭৩টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সংস্থাগুলোর বিরুদ্ধে দাবি-আপত্তি থাকলে ২০ অক্টোবরের মধ্যে তা জানাতে আহ্বান জানিয়েছে কমিশন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি।

এতে বলা হয়েছে, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনসমূহ যথাযথভাবে যাচাইবাছাই অন্তে নীতিমালার আলোকে ৭৩টি প্রতিষ্ঠানের বিষয়ে কারও কোনও দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) কার্যদিবসের (২০ অক্টোবর) মধ্যে ইসির সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

 

কারও বিরুদ্ধে কোনও দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তার স্বপক্ষে উপযুক্ত প্রমাণাদিসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখপূর্বক ৬ (ছয়) সেট আপত্তি দাখিল করতে হবে।

আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেতে এবার ৩১৮টি প্রতিষ্ঠান ইসির কাছে আবেদন করেছিল। এরমধ্যে ৭৩টিকে নিবন্ধনযোগ্য বিবেচনায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো ইসি।

গণবিজ্ঞপ্তিটি নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..