সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

ঈদুল আজহার সুন্নত আমল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৫, | ১৩:০২:১২ |

ঈদুল আজহার দিনের প্রধান আমল হলো- কোরবানি করা। কোরবানি ইসলামের অন্যতম নিদর্শন। শরিয়তে কোরবানির যে পন্থা ও পদ্ধতি নির্দেশিত হয়েছে, তার মূলসূত্র ‘মিল্লাতে ইবরাহিমি’তে বিদ্যমান ছিল। কোরআন মজিদ ও হাদিস থেকে তা স্পষ্ট জানা যায়। এজন্য কোরবানিকে ‘সুন্নাতে ইবরাহিমি’ নামে অভিহিত করা হয়।

ঈদুল আজহার দিনের সুন্নত আমলগুলো তুলে ধরা হলো এখানে-
১. সকাল সকাল ঘুম থেকে ওঠা
অন্যদিনের তুলনায় ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। (বায়হাকি: ৬১২৬)

২. গোসল করা ও পবিত্রতা অর্জন করা
ঈদের নামাজের জন্য গোসল করা ও মিসওয়াক করা সুন্নাত। হাদিস বর্ণিত আছে, ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) ঈদুল ফিতর ও আজহার দিন গোসল করতেন। (বুখারি: ১/১৩০)

৩. ঈদগাহে যাওয়ার আগে পানাহার থেকে বিরত থাকা
ঈদুল আজহার দিন পানাহার ছাড়া ঈদগাহে যাওয়া ও নামাজের পর নিজের কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা সুন্নাত। নবী করিম (সা.) ঈদুল ফিতরের দিন না খেয়ে ইদগাহে যেতেন না। আর কুরবানির দিন নামাজের পূর্বে খেতেন না। (তিরমিজি: ৫৪২ ও সহিহ ইবনে হিব্বান: ২৮১৪)

৪. ঈদগাহে যাওয়ার সময় তাকবির বলা
ঈদের দিন বেশি বেশি তাকবির পাঠ করে আল্লাহকে ডাকার মধ্যেই প্রকৃত আনন্দ। ইদগাহে যাওয়ার সময় ও ঈদের দিন পুরুষরা উচ্চস্বরে তাকবির পাঠ করবে। আর মেয়েরা পাঠ করবে নীরবে। পবিত্র কুরআন কারিমে মহান আল্লাহ তাআলা বলেন—‘যাতে তোমরা গণনা পূর্ণ কোরো এবং তোমাদের হেদায়াত দান করার দরুণ আল্লাহ তাআলার মহত্ত্ব বর্ণনা করো, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৫)

৫. সুন্দরভাবে পশু জবাই করা
কোরবানির পশু জবাই করার যন্ত্র ভালোভাবে ধার দেওয়া, প্রাণীকে সুন্দরভাবে জবাইয়ের স্থানে নিয়ে যাওয়া ও উত্তমভাবে জবাই করা মুস্তাহাব। নবিজি (সা.) বলেছেন, ‘আল্লাহ তায়ালা তোমাদের ওপর অনুগ্রহ করাকে আবশ্যক করেছেন। অতএব তোমরা কাউকে হত্যা করলে ভালোভাবে কোরো। জবাই করলে উত্তম পন্থায় জবাই কোরো। তোমাদের সবাই যেন ছুরি ধার করে নেয় এবং তার জবাইকৃত পশুকে আরাম দেয়।’ (মুসলিম: ৫১৬৭)

৬. সম্ভব হলে পশু নিজে জবাই করা
জবাইয়ে পারদর্শী হলে নিজের কোরবানির পশু নিজেই জবাই করা সুন্নত। অপারগ হলে অন্য মুসলিমকে দায়িত্ব দেওয়া উত্তম। জবাইকারীর মুখ কেবলার দিকে থাকা এবং ‘বিসমিল্লাহি আল্লাহু আকবর’ বলে জবাই করা মুস্তাহাব। আনাস (রা.) বলেন—“নবী করিম (সা.) ভেড়ার পাশের ওপর পা রেখে আল্লাহর নামে নিজ হাতে জবাই করেছেন। (বুখারি: ৫২৩৮)

বর্ণিত আছে, ‘একশত উটের মধ্যে ষাট বা তার বেশি উট নিজ হাতে জবাই করেন। বাকিগুলো জবাই করতে আলি (রা.)-এর কাছে দেন।’ (মুসলিম: ৩০০৯)

৭. কোরবানির পর নখ, চুল ও লোম কাটা মুস্তাহাব
ঈদুল আজহার দিন কোরবানির জন্তু জবাই করার পর কোরবানি দাতার নখ ও লোম কাটা মুস্তাহাব। নবিজি (সা.) বলেছেন, ‘যার জবাইয়ের প্রাণী রয়েছে, সে তা জবাই করবে। অতএব যখন যিলহজের চাঁদ উদিত হয়, তখন সে যেন কোরবানির আগ পর্যন্ত তার চুল ও নখের কোনো কিছু না কাটে। (মুসলিম : ৫২৩৬ ও আবু দাউদ : ২৭৯৩)

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..