সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২৬, | ১০:০৩:১৩ |

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের একাংশ। তাদের দাবি, আহত অধিকাংশেরই কোনো খোঁজ নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। দেওয়া হচ্ছে না যথযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সড়কে বসে পড়েন তারা। এসময় তাদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এসময় আহতরা বলেন, আন্দোলনের প্রায় সাত মাস পার হলেও আহতদের তালিকা প্রকাশ করতে পারেনি সরকার। সকল আহতদের শুধু দুইটি ক্যাটাগরিতে ভাগ করার দাবিও জানান আহতরা।

সরকারের অদূরদর্শীতার কারণে আহতদের অনেকেই মরণব্যাধীতে আক্রান্ত হচ্ছে বলেও জানান শিক্ষার্থীরা। দ্রুত পদক্ষেপ না নিলে সারাদেশের আহতরা এক হয়ে সড়ক অবরোধের মতো কর্মসূচির ঘোষণাও দেওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..