সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২১, | ০৪:৩৯:৩৫ |
পুলিশ সুপার ও অতিরিক্ত সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ড. এলিজা শারমীনকে রাজশাহীর সারদায় পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। রাজারবাগের পুলিশ টেলিকমের পুলিশ সুপার আসমা বেগম রিটাকে নোয়াখালীর পিটিসিতে পুলিশ সুপার, নোয়াখালী পিটিসির পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ ইমামকে পিবিআইয়ের পুলিশ সুপার, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আব্দুর রশিদকে র‌্যাবে পুলিশ সুপার, সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানকে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার কামারুম মুনিরাকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রুহুল আমীনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমিকে টাঙ্গাইল পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার, ও রাজশাহাীর সারদার অতিরিক্ত পুলিশ সুপার যায়েদ শাহরীয়ারকে ঢাকার এসবিতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এদের মধ্যে আসাদুজ্জামান, কামারুম মুনিরা, রুহুল আমীন, কাজী রুবাইয়াত ও যায়েদ শাহরীয়ার হলেন সুপারনিউমারারি পুলিশ সুপার। এছাড়া মধ্যে পিবিআইয়ের পুলিশ সুপার আবুল কালাম আজাদকে সিলেটের এসএমপিতে বদলির আদেশ দেওয়া হলেও তা বাতিল করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..