সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

বঙ্গবন্ধু–তাজউদ্দীনদের ‘বীর মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি বাতিল হয়নি : মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৩, | ১৪:১০:২০ |

অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক জানিয়েছেন, শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দীন আহমদসহ মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারে যারা ছিলেন, তারা সবাই মুক্তিযোদ্ধা। তাদের কারো সনদ বাতিল করা হয়নি।

বুধবার (৪ জুন) সচিবালয়ে গণমাধ্যমকে এ কথা জানান মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা। এ সময় মঙ্গলবার গভীর রাতে এ সংক্রান্তি জারি হওয়া একটি প্রজ্ঞাপনের ব্যাখ্যা দেন তিনি।

মঙ্গলবার গভীর রাতে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী, এএইচএম কামারুজ্জামানসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের (এমএনএ-এমপিএ) মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। মূলত মুজিবনগর সরকারে যারা ছিলেন তাদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে বলে দাবি করা হয়।

এ বিষয়ে উপদেষ্টা ফারুক ই আজম বলেন, মুজিবনগর সরকারে যারা ছিলেন এবং ওই সরকার দ্বারা যারা স্বীকৃত, তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন।

তিনি বলেন, মুজিবনগর সরকারে শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মনসুর আলী, এএইচএম কামরুজ্জামান, খন্দকার মোশতাক ছিলেন-তারা সবাই মুক্তিযোদ্ধা। তাদের কারো সনদ বাতিল করা হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..