সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

রক্তে দ্রুত হিমোগ্লোবিন বাড়াবেন যেভাবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৬-০৫, | ০৩:৫১:২৬ |

হিমোগ্লোবিন হচ্ছে শরীরে অক্সিজেনবাহী লৌহসমৃদ্ধ মেটালোপ্রোটিন। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে শরীরে নানারকম সমস্যা দেখা দেয়। অনেকে মনে করেন পর্যাপ্ত পরিমাণ আয়রনসমৃদ্ধ খাবার খেলেই পর্যাপ্ত হিমোগ্লোবিন পাওয়া যায়। ডায়েটিশিয়ানরা বলছেন, এমন ধারনা ঠিক নয়।

রক্তে হিমোগ্লোবিন অনেক কারণেই কমে যেতে পারে। এর মধ্যে খাবারের ম্যাল নিউট্রেশন বা অপুষ্টি অন্যতম একটি কারণ। খাবারের অনেকগুলো উপাদান আছে যেগুলো রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সহায়তা করতে পারে। এর মধ্যে ভিটামিন সি একটি গুরুত্বপূর্ণ উপাদান। শুধু আয়রন খেলেই হিমোগ্লোবিন বাড়বে এমন কোনো কথা নেই। অ্যানিমেল সোর্স বা প্রাণীজ উৎস থেকে খাবার খেলে হিমোগ্লোবিন দ্রুত বাড়ে। যেমন— গরু, খাসির মাংস। গরুর কলিজা, মুরগির কলিজা। এগুলো খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত বাড়ে।

উদ্ভিজ উৎস থেকেও রক্তে হিমোগ্লোবিন বাড়ানোর উপাদান পেতে পারেন। যেমন— কচুর শাক, কচুর লতি, কলমি শাক; এগুলোর সঙ্গে অবশ্যই ভিটামিন সি হিসেবে একটি লেবু বা একটি কাঁচামরিচ খেতে হবে।

ধনিয়া পাতা বা পুদিনা পাতা পাটায় পিষে এর সঙ্গে ভিটামিন সি হিসেবে কাঁচামরিচ, তেঁতুল, একটু রসুন এবং আদা যদি যুক্ত করেন তাহলে এটা আপনার খাবারের রুচিও বাড়াবে এবং খুব দ্রুত রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করবে।
আরও বিস্তারিত জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..