সর্বশেষ :
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড স্পষ্ট করেছে: অর্থমন্ত্রী রোনালদো ও ভিতিনিয়াকে নিয়ে সতর্ক কলম্বিয়া কোচ ধর্ষণ মামলায় আদালতে আপিল আশরাফ হাকিমির বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি ঘানা-ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের পিনোকে হারানোর শঙ্কায় স্পেন ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদে চিঠি হবু স্বামীকে দুর্গ থেকে ফেলে হত্যা: ‘অপরাধী মেয়ে হলেও শাস্তি চায় পরিবার ‘উরুগুয়ের জন্য কিছুই করতে পারলাম না’, ব্যর্থতার দায় নিলেন বিয়েলসা রুশ হুমকি মোকাবিলায় ২০৩৫ সালের মধ্যে সেনাসংখ্যা বাড়াতে চায় জার্মানি

ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার পথে ইউক্রেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১২-১৫, | ০৯:৫০:৩৭ |

ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বৈঠকে ইউক্রেন এবং মলডোভাকে দ্রুত ইইউর সদস্যপদ দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে ইউক্রেন জনগণের আগ্রহ প্রবল।

কিন্তু বাদ সাধছিল হাঙ্গেরি। অবশেষে হাঙ্গেরিকে রাজি করানো গেছে। বৃহস্পতিবারের সিদ্ধান্তে হাঙ্গেরি ভেটো দেয়নি।

বেলজিয়ামে চলতি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া খুব সহজ মোটেই ছিল না। ২৭ দেশের মধ্যে একমাত্র হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান জানিয়ে দিয়েছিলেন, তার দেশে ইউক্রেনের সঙ্গে কোনোরকম সংলাপ শুরু করতে চায় না। তার মতে ইইউতে যোগ দেওয়ার জন্য ইউক্রেন এখনো প্রযোজনীয় শর্তপূরণ করতে পারেনি। এই ক্ষেত্রে ইউক্রেনে দুর্নীতি এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণের উদাহরণ দেন তিনি। খবর ডয়চে ভেলে।

তবে আলোচনা শুরু হওয়ার সংবাদ প্রকাশ্যে আসার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এ এক ঐতিহাসিক জয়ের মুহূর্ত। এ জয় কেবল ইউক্রেনের নয়, সামগ্রিকভাবে ইইউর। এই জয় আমাদের আরও বেশি উজ্জীবিত ও শক্তিশালী করবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..