সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

মেডিকেল ভর্তি: কোচিং ছাড়াই ৯০.৭৫ পেয়ে প্রথম সুশোভন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৯, | ০৯:২০:২২ |

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছেন খুলনার সুশোভন বাছাড়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে রবিবার (১৯ জানুয়ারি) বিকালে প্রকাশিত ফলাফলে জানা যায়, ৯০ দশমিক ৭৫ নম্বর পেয়ে তিনি প্রথম স্থান অর্জন করেছেন।

সুশোভন খুলনা নগরের আজিজের মোড় এলাকার বাসিন্দা। তার বাবা সুভাস চন্দ্র বাছাড় খুলনা নগরের টি অ্যান্ড টি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক, আর মা বন্দনা সেন একজন গৃহিণী। এই দম্পতির একমাত্র সন্তান সুশোভন টি অ্যান্ড টি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

পরীক্ষায় প্রথম হওয়ার পর থেকেই সুশোভনের বাড়িতে আনন্দের জোয়ার। আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা ফুল নিয়ে তার বাড়িতে ভিড় জমাচ্ছেন।

সুশোভনের বাবা বলেন, ‘আমার ছেলের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। তবে আমরা তাকে কোনো কোচিং করাইনি। সে বাড়িতে পড়াশোনা করেই প্রস্তুতি নিয়েছে। পরীক্ষা দিয়ে বলেছিল ৯০ শতাংশের বেশি নম্বর পাবে। প্রথম হবে ভাবিনি, তবে চান্স পাবে জানতাম।’

ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি প্রবল আগ্রহী ছিলেন সুশোভন। এ বিষয়ে তার মা বলেন, ‘ছেলেটি সবসময় বই নিয়ে থাকত। তার এই অর্জন আমাদের গর্বিত করেছে।’

উল্লেখ্য, এর আগে খুলনার আরেক শিক্ষার্থী সুমাইয়া মোসলেম মিম ২০২১-২২ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..