সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

‘হিমালয় কন্যা’য় হাড়কাঁপানো শীত, তাপমাত্রা ৭ ডিগ্রি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২০, | ০৮:৩৯:৩৯ |

হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ের জনজীবন। উত্তরের এই জেলায় আজ সকালে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রির ঘরে। বইছে মাঝারি শৈত্যপ্রবাহ।

পৌষের শুরু থেকেই তীব্র শীত অনুভূত হচ্ছিল দেশের এই জনপদে। কয়েকদিন তাপমাত্রা ৯ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করলেও রবিবার (১৯ জানুয়ারি)হঠাৎ তা ৭ ডিগ্রির ঘরে নেমে এসেছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মাঝারি শৈত্যপ্রবাহ কবলে পড়ল পঞ্চগড়। এর ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে।

শনিবার (১৮ জানুয়ারি) পঞ্চগড়ে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। রবিবার সেই তাপমাত্রা ৫ ডিগ্রি কমেছে বলে জানায় আবহাওয়া অফিস।

তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস হলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। এছাড়া ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসে নামলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ। সে হিসেবে আজ সকালে পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল ছয়টায় তেঁতুলিয়ায় ৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। শনিবার সকাল নয়টায় তেঁতুলিয়ায় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় এসব তথ্য জানান।

জিতেন্দ্র নাথ রায় বলেন, পঞ্চগড় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। সকাল ছয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

এদিকে সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি। তবে শীত উপেক্ষা করেই অনেককে কাজে যেতে দেখা গেছে। তাদের বেশিরভাগ শ্রমিক। উত্তরের হিমেল বাতাসে বেশ শীত অনুভূত হচ্ছে।

স্থানীয়রা জানায়, অনেকদিন ধরেই এ জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা পড়ছে। এর সঙ্গে হিমালয় থেকে আসা শীতল বাতাস পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে। রাতভর প্রচণ্ড ঠান্ডা অনুভব হয়েছে। এ অঞ্চলে দিনের তুলনায় রাতে শীত অনুভূত হচ্ছে বেশি।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। আর হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..