সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২০, | ০৬:১৬:৫০ |

রমজান মানেই মুসলিম জীবনের সবচেয়ে পবিত্র সময়। প্রতিটি বছরই এই মাসটি আসে বিপুল আনন্দ, ইবাদত এবং আত্মসংযমের সঙ্গে। তাই নতুন বছর এখনো শুরু না হলেও মুসলমানরা আগ্রহ নিয়ে জানতে চান, ‘২০২৬ সালে রোজা ঠিক কখন শুরু হবে, আর ঈদুল ফিতরের দিনটি কী হতে পারে?’ মূলত এসব প্রশ্নের একদম সঠিক উত্তর মিলবে চাঁদ দেখা সাপেক্ষে।

তবে, আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি। তার ভাষ্য, মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি আকাশে উঠলেও সূর্যাস্তের মাত্র ১ মিনিট পর চাঁদটি অস্ত হয়ে যাবে। ফলে খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। এজন্য রমজান শুরু হবে পরের দিন ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

তিনি বলেন, ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রমজানের প্রথম দিন হবে। ২০ মার্চ (শুক্রবার) হবে শাওয়াল মাসের প্রথমদিন এবং ঈদুল ফিতর।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি-টু-গ্রেগরিয়ান তারিখ রূপান্তর ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে, যেখানে প্রথম রোজা হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

 

রোজা শুরু হতে আর কতদিন বাকি?

যেহেতু মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়, তাই বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি রমজানের প্রথমদিন এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে রোজা শুরু হতে আজ (২১ নভেম্বর) থেকে এখনো ৮৯-৯০ দিন বাকি।

প্রসঙ্গত, এই বছর রমজান পড়বে শীতের শেষভাগ ও বসন্তের শুরুতে। ফলে রোজার সময় হালকা শীত অনুভূত হবে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, ২০২৬ সালের রোজা পুরোপুরি শীতপ্রধান মৌসুমে পড়ায় ভোরে সেহরির সময় এবং রাতে তারাবির পর শীত আরও বেশি অনুভূত হতে পারে।

সূত্র : আল আরাবিয়া ও গালফ নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..