সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

দুর্বৃত্তদের গুলির নির্দেশ পুলিশের আইনেই বলা আছে: ডিএমপি কমিশনার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২০, | ০৫:৪২:৪৫ |

যারা ককটেল এবং বাসে আগুন দেয়ার চেষ্টা করবে তাদের গুলি করার নির্দেশ পুলিশ আইনেই বলা আছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ. সাজ্জাত আলী।

 

 

 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, নাগরিকদের সাইবার অপরাধের অভিযোগ দ্রুত গ্রহণ ও সমাধানে ২৪ ঘণ্টা কাজ করবে ডিএমপির সাপোর্ট সেন্টার।

থানার সামনে পুলিশ সদস্যকে ককটেল মেরে আহত করার ঘটনায় তিনি বলেন, এতে করে পুলিশের মনোবল ভেঙ্গে যাবে। তাই পুলিশের সাথে বাজে ব্যবহার, তাদের আঘাত করবেন না।

 

 

 

প্রসঙ্গত, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে থানায় দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুর ইসলামসহ তিনজন আহত হন।

 

পুলিশ দায়িত্ব পালন না করলে ৫ আগস্টের পর পর যেভাবে নিজের বাসা বাড়ির নিরাপত্তায় লাঠি নিয়ে রাত জেগে পাহাড়া দিতে হয়েছে তেমনটা করতে হবে বলেও হুঁশিয়ারি দেন শেখ সাজ্জাত আলী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..