সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

রায়পুরায় ড্রেজার থেকে ভ্রাম্যমাণ আদালত লক্ষ্য করে গুলি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৬, | ১০:০০:২৫ |

নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় অবৈধ বালু মহালের একটি ড্রেজার থেকে গুলির ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনায় কেউ আহত হয়নি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার চরমধূয়া এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

রায়পুরার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা জানান, মেঘনা নদীতে অবৈধভাবে দুটি স্থানে বালু উত্তোলনের তথ্য পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ সেখানে অভিযান চালান। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ইজারা নেওয়া একটি ড্রেজার রায়পুরার চরমধূয়া সীমান্তে বালু উত্তোলন করছিল। সেসময় ড্রেজারটি জব্দ করে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয় এবং তাদের ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ইউএনও জানান, পরে স্পিডবোটে করে একই এলাকার অন্য একটি অবৈধ বালুমহালে অভিযান চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে ড্রেজার থেকে গুলি ছোড়া হয়। এ সময় পর্যাপ্ত নিরাপত্তা ফোর্স না থাকায় অভিযান স্থগিত করে পিছু হটতে বাধ্য হন কর্মকর্তারা।

ঘটনার পরপরই গুলির সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..