সর্বশেষ :
ফিফার নতুন নিয়মে বিশ্বকাপ থেকে আগেভাগেই বিদায় ৫ দলের এক টসেই নির্ধারণ সব, টাইব্রেকারে আসছে নতুন পদ্ধতি নকআউট নিশ্চিত করতে ব্রাজিলের সামনে যে সমীকরণ স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা! তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের

অধ্যাপক মাকসুদ কামাল ঢাবির নতুন উপাচার্য

  • নিজস্ব প্রতিবেদক

    প্রকাশ :- ২০২৩-১০-১৫, | ০৯:০৮:৩৭ |

অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অনুমোদনে রোববার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগের কথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করে আসা মাকসুদ কামাল আগামী ৪ নভেম্বর তার দায়িত্ব বুঝে নেবেন। উপাচার্যের দায়িত্বে তিনি অধ্যাপক মো. আখতারুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

তিন বার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতির দায়িত্ব সামলেছেন ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক মাকসুদ কামাল।

বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের সাবেক এই আহ্বায়ক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিবও ছিলেন।

তার জন্ম ১৯৬৬ সালের ২১ নভেম্বর লক্ষ্মীপুর জেলায়। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..