✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সাদামাটা ভাবে নিজের জন্মদিন কাটান অভিনেত্রী ববি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৮, | ০৬:০৯:০৫ |
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির জন্মদিন আজ ১৮ আগস্ট। নিজের জন্মদিন খুব সাদামাটাভাবে কাটান এই নায়িকা। মূলত বেশির ভাগ ক্ষেত্রে পরিবারের সঙ্গেই দিনটি কাটিয়ে থাকেন ববি।
বাবাকে হারানোর পর থেকে আগের মতো আর পারিবারিক আয়োজন করেন না তিনি। নিজের জীবনের বিশেষ এই দিনে বাবাকে খুব মিস করেন বলে জানিয়েছেন ববি। নায়িকার ভাষ্য, বাবা ছিলেন আমার পৃথিবী। তাকে হারানোর পর বিশেষ দিনগুলোতে বাবা বেঁচে থাকতে আমাকে কীভাবে খুশি রাখার চেষ্টা করতেন, সেসব কথা ভেবেই দিন কেটে যায়। আর দুচোখের কোনে জল চলে আসে।
এদিকে ববির হাতে এখন বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। পাশাপাশি ওয়েব সিরিজেও কাজের অফার পাচ্ছেন বলে জানান তিনি। খুব শিগগির শুটিং সেটে ব্যস্ত হয়ে পড়বেন ববি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..