✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৪-১২-২৫, | ০৫:০৬:৪৬ |নিজ দেশ ছেড়ে অন্যদেশে পাড়ি জমিয়েছেন এমন বাংলাদেশির সংখ্যা প্রায় ২ কোটি। যাদের পাঠানো রেমিট্যান্সে সচল থাকে দেশের অর্থনীতি। জুলাই অভ্যুত্থানে রেমিট্যান্স শাটডাউনের মাধ্যমে আন্দোলনে প্রবাসীদের ছিল সক্রিয় ভূমিকা। এবার আরো ভিন্নভাবে দেশের জন্য বড় কিছুর সম্ভাবনা নিয়ে আসছেন এই প্রবাসীরাই।
দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন ও আবাসন খাতের জন্য ১ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করছেন তারা। এই উদ্যোগকে নাম দেওয়া হয়েছে ‘বিলিয়ন ফর বাংলাদেশ’। দেশের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করা হবে এই অর্থ। প্রবাসীরা বলছেন, জুলাই অভ্যুত্থানকে প্রেরণা হিসেবে নিয়েই এমন উদ্যোগ।
একদিকে ডলার সংকট আর অন্যদিকে দেশের টালমাটাল অর্থনীতি। অভ্যুত্থানের পর বিদেশি বিনিয়োগে এসেছে স্থবিরতা। এমন সময়, প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশের জন্য এক বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে বিলিয়ন ফর বাংলাদেশ।
বিলিয়ন ফর বাংলাদেশের কো-ফাউন্ডার ও সিএমও আনিসুল কবির জেসির বলেন, ‘বিলিয়ন ফর বাংলাদেশ কনসেপ্টটা হচ্ছে প্রবাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা দুই কোটি প্রবাসীদের থেকে সিলেক্টেড ওয়ান মিলিয়ন প্রবাসী যারা আমাদের ফিলোসফির সাথে অ্যালাইনড হয় যে আমরা দেশের জন্য কিছু দিতে আসবো কিছু নিব না। দ্য ফাস্ট টাইম এভার আসছে, যেখানে আমরা কন্ট্রিবিউশনটা দিচ্ছি দেশে ইমপ্যাক্টফুল সার্ভিসের জন্য। আমি যে ডিভিডেন্টটা পাব সেটা হচ্ছে ইমপ্যাক্ট।’
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||