✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

দুই গুণী শিল্পীকে নিয়ে ‘বেলা ও বিকেল’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৭, | ০৪:৪৭:৫০ |

দুই প্রবীণ অভিনয়শিল্পী আবুল হায়াত ও দিলারা জামানকে মূল দুই চরিত্রে রেখে নির্মিত হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শরীফুল ইসলাম শামীম। বিজ্ঞপ্তিতে পরিচালক জানিয়েছেন, আবুল হায়াত ও দিলারা জামানকে ঘিরেই তৈরি নাটকের চিত্রনাট্য করা হয়েছে। শিগগিরই ‘ইনিগমা টিভি’ নামের ইউটিউব চ্যানেলে প্রচার হবে ‘বেলা ও বিকেল’।

আবুল হায়াত বলেন, “আমার চরিত্রের নাম বিকেল। দিলারা ভাবির সঙ্গে বহু নাটকে অভিনয় করেছি, এবার নাম ভূমিকায় আমাদের দেখা যাবে। এই নাটকে কাজ করতেও বেশ ভালো লেগেছে। পরিচালক শামীম চেষ্টা করেছে নাটকটি যত্ন নিয়ে নির্মাণ করতে। আশা করছি প্রচারে এলে সবার ভালো লাগবে।”

গল্প ভালো লেগেছে বলে জানিয়েছেন দিলারা জামানও। তিনি মনে করেন, এই সময়ে এসে এই ধরনের গল্প নিয়ে নাটক নির্মাণ এক ধরনের চ্যালেঞ্জই বলা চলে। কারণ,চরিত্রনির্ভর গল্প আমাদের এখানে হয় না বললেই চলে। কাজটি সুন্দর, দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।

নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নাবিলা বিনতে ইসলাম, গোলাম কিবরিয়া তানভীরসহ কয়েকজন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..