সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

সরকার কারও কথায় কাজ করে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন: পরিবেশ উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৭, | ০৪:৪২:৫৪ |

ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। এমনটাই ব্যক্ত করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, বিদেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই।

রোববার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা বলেন, সরকার সবকিছু বিবেচনা করে এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের সময় দিয়েছে।

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না জানিয়ে এনসিপির বক্তব্যের প্রসঙ্গে উপদেষ্টা রিজওয়ানা বলেন, যে যে যার রাজনৈতিক অবস্থান থেকে কথা বলে। সরকার কারও কথা অনুযায়ী কাজ করে না।

সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সে পথেই আছে বলেও মন্তব্য করেন তিনি। জানান, সরকার জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে। সব রাজনৈতিক দল যদি গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে একমত হয় তখন সে বিষয়টি দেখা যাবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।

জাফলংয়ের পাথর উত্তোলন নিয়ে তিনি বলেন, আজকে যারা শ্রমিকদের জন্য দুঃখ করছেন, একসময় তারা ডিনামাইট দিয়ে বালু উত্তোলন করতে গিয়ে ৬৫-৮০ জন শ্রমিককে মেরেছিল। তখন আমরা তাদের দুঃখ প্রকাশ করতে দেখিনি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..