✕

সর্বশেষ :
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি

কাজাখস্তানে বিমান বিধ্বস্ত, নিহত ৩৯

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-২৫, | ১২:১৭:৩৮ |

কাজাখস্তানে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৩৯ যাত্রী নিহত হয়েছেন। এতে প্রাণে বেঁচে গেছেন ২৮ যাত্রী। আহতদের মধ্যে দুটি শিশু রযেছে। আহত সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) আজারবাইজানের বাকু থেকে আজরবাইজান এয়ারলাইন্সের বিমানটি ৬৭ জন আরোহী নিয়ে রাশিয়ায় যাওয়ার পথে বিধ্বস্ত হয়। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজে আগুন ধরে যায়।

বুধবার কাজাখস্তানের আকতাউ শহরের কাছে উড়োজাহাটি বিধ্বস্তে হয় বলে কাজাখ কর্তৃপক্ষ জানিয়েছে। উড়োজাহাজ বিধ্বস্তের একটি ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। এ সময় আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।

রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত যাত্রীদের অক্ষত থাকা উড়োজাহাজের একটি টুকরোতে ধাক্কা খেতে দেখা যায়। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..