✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ল বাংলাদেশ দল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৪, | ১১:১২:২৪ |

চলতি মাসে বাংলাদেশ দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে। তবে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে সিরিজটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে আসন্ন এই সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে লিটন দাসের দল।

বুধবার (১৪ মে) দুই ভাগে বিভক্ত হয়ে আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। প্রথম দফায় সকাল দশটার বিমান ধরেছেন ক্রিকেটাররা। এরপর দলের বাকি সদস্যরা সন্ধ্যা সাতটায় দেশ ছেড়েছেন। প্রথম বহরে গেছেন ১০ ক্রিকেটার। আর দ্বিতীয় দফায় গেছেন অধিনায়ক লিটন দাসসহ ৬ ক্রিকেটার।

আরব আমিরাত সফরে গেলেও আইপিএলে ডাক পাওয়া মুস্তাফিজ সব ম্যাচ খেলবেন কি না তা নিয়ে অনেকটাই ধোয়াশা তৈরি হয়েছে। তবে বিসিবির একাধিক সূত্র জানিয়েছে, মুস্তাফিজ এখনো পর্যন্ত আইপিএলে খেলার জন্য ছাড়পত্র (এনওসি) চেয়ে আবেদন করেননি বোর্ডে।

সূচি অনুযায়ী ম্যাচ রয়েছে আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। স্থানীয় সময় রাত নয়টায় হবে ম্যাচ দুটি। এদিকে আইপিএলে মুস্তাফিজের দিল্লির ম্যাচ আছে আগামী ১৮ মে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..