✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

জমজমের নামে ট্যাপের পানি বিক্রি, ৫ মাসে আয় ২৫ লাখ ডলার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১২, | ১১:০৩:২৪ |

তুরস্কে সাধারণ ট্যাপের পানিকে মক্কার পবিত্র জমজম কূপের পানি বলে বিক্রি করায়  এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। প্রাথমিক তথ্য অনুসারে জানা গেছে, গত ৫ মাস ধরে তিনি এই প্রতারণা করে আসছিলেন এবং এ থেকে তিনি মুনাফা করেছেন অন্তত ২৫ লাখ ডলার বা ৯ কোটি লিরা (বাংলাদেশি মুদ্রায় ৩০ কোটি টাকা)।

রবিবার (১২ জানুয়ারি) আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গাল্ফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বিলাল।

প্রতিবেদনে  বলা হয়, বিলাল দক্ষিণ তুরস্কের আদানায় তার গুদামে বসে কলের পানি থেকে নকল জমজম পানি তৈরি ও বোতলজাত করতেন এবং ইস্তাম্বুলসহ তুরস্কের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

অনুসন্ধানে আরও জানা গেছে, এই পাঁচ মাসের প্রতিদিন তিনি ২০ টন করে ‘জমজমের পানি’ বিক্রি করতেন এবং দৈনিক তার আয় হতো ২২ হাজার ডলার বা ৬০ হাজার লিরা।

পুলিশ অভিযান চালিয়ে তার ব্যবসা কেন্দ্র থেকে ১৫ টন (১৫ হাজার লিটার) ট্যাপের পানিও উদ্ধার করা হয়েছে। এই পানি তিনি ‘জমজমের পানি’ হিসেবে বিক্রির জন্য মজুত করেছিলেন।

তবে বাইরে থেকে দেখলে তা বোঝার উপায় ছিল না। কারণ যেসব জারে এসব পানি সংরক্ষণ করা হয়েছিল, সেগুলো সব সৌদি আরবে তৈরি এবং জারগুলোতে সৌদি সরকারের লেবেল ছিল। তবে লেবেলগুলো যে ভুয়া, তা বিলাল স্বীকার করেছেন।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে জমজমের পানি অতি পবিত্র। তুরস্কে এ পানির চাহিদা অনেক বেশি। যে কোনো ধর্মীয় উপলক্ষে তুরস্কের জনগণ জমজমের পানি পান করতে চান। পবিত্র রমজান মাসে তুরস্কের বিভিন্ন দোকানে বোতল ও ক্যানজাত অবস্থাতেও বিক্রি হয় জমজমের পানি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..