✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

চাদ থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে ফ্রান্স

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১২, | ১০:৫৬:২৭ |

আফ্রিকা মহাদেশের অনেক দেশ দখল করে সম্পদ লুটে নেয় ফ্রান্স। সাবেক উপনিবেশগুলো স্বাধীন হলেও সৈন্য উপস্থিতিসহ নানাভাবে প্রভাব বজায় রাখে ইউরোপের এক সময়ের অন্যতম সাম্রাজ্যবাদী দেশ ফ্রান্স। তবে সাম্প্রতিককালে ফ্রান্সের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে বহু দেশ। সর্বশেষ ফ্রান্সের সেনা উপস্থিতির বিরুদ্ধে সোচ্চার চাদ সরকার। তাই এখন বাধ্য হয়ে চাদ থেকে সেনা প্রত্যাহার করছে ফ্রান্স।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ট্যাংক এবং অন্যান্য সামরিক সরঞ্জাম এনজামেনার বিমানঘাঁটি ১৭২ ফোর্ট-ল্যামি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। চাদ থেকে ফরাসি বাহিনী প্রত্যাহারের অংশ হিসেবে দেশ ছাড়ছে তারা। এর আগে চাদের সরকার জানায়, এ মাসের মধ্যে ফরাসি বাহিনীকে এই দেশ ছাড়তে হবে।

কিছু দিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্যারিসের সমর্থনের জন্য আফ্রিকার দেশগুলোর আরও বেশি কৃতজ্ঞতা দেখানো উচিত। এর জবাবে চাদের প্রেসিডেন্ট মাহামাত ইদ্রিস দেবি বলেন, ভুল জামানায় রয়েছেন মাখোঁ।

দীর্ঘ সময় পশ্চিম আফ্রিকার চাদ, আইভরি কোস্ট, সেনেগাল, মালি, বুরকিনা ফাসো ও নাইজারের মতো দেশে উপনিবেশ ছিল ফ্রান্সের। তবে সম্প্রতি এসব দেশ ফ্রান্সের সঙ্গে তাদের সহযোগিতার সম্পর্ক ছিন্ন করছে। আর তাই নাইজারের পর এবার চাদ ছাড়তে হচ্ছে ফ্রান্সের সেনাবাহিনীকে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..