সর্বশেষ :

বিশ্ববাজারে বাড়ল ভোজ্যতেলের দাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৬, | ০৯:৫৩:২৭ |

বিশ্ববাজারে কয়েক ধরনের ভোজ্যতেলের দাম বেড়েছে। এ তালিকায় রয়েছে সয়াবিন বীজ, পাম তেল ও সূর্যমুখী তেলের দাম। বাড়তে পারে সানফ্লাওয়ার ও পাম তেলের দামও। তবে আরেক ধরনের তেলের দাম কমেছে।

ট্রেড ইকোনোমিকসের তথ্যমতে, শনিবার (১৬ আগস্ট) সকালে প্রতি বুশেল সয়াবিনের বীজ বিক্রি হয়েছে ১ হাজার ২২ ডলার ৭৫ সেন্টে। মাস ব্যবধানে দাম বেড়েছে প্রায় ১ শতাংশ। অপরদিকে পাম তেলের দামও মাস ব্যবধানে প্রায় ৭ শতাংশ বেড়ে বর্তমানে প্রতি টন বিক্রি হচ্ছে ১ হাজার ৭২ ডলার ১৬ সেন্টে। আর প্রতি টন সূর্যমুখীর তেল বিক্রি হচ্ছে ৮২ ডলারে। সপ্তাহ ব্যবধানে ২ দশমিক ৩৬ শতাংশ আর মাস ব্যবধানে ৫ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে ।

অপরদিকে ক্যানোলার দাম কমেছে। পূর্বাভাস বলছে, ক্যানোলার দাম নিম্নমুখী থাকতে পারে। সর্বশেষ তথ্যমতে, মাস ব্যবধানে ২ দশমিক ৩১ শতাংশ দাম কমে প্রতি টন এই তেল বিক্রি হচ্ছে ৪৭৭ ডলার ৫৯ সেন্টে।

প্রসঙ্গত, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রায় ২ শতাংশ বেড়ে এক সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর পেছনে দুটি বড় কারণ- আগামী মাসে যুক্তরাষ্ট্রের সুদের হার কমার সম্ভাবনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ঘিরে উত্তেজনা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...