✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বাংলাদেশের বেশিরভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত: মাহি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৬, | ০৯:৪৪:৩০ |
বাংলাদেশের বেশিরভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত বলে মন্তব্য করেছেন অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি বলেন, সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয়।
সম্প্রতি অভিনেত্রীর কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশের পর ট্রলের শিকার হন তিনি। অনেকেই তাকে পর্নোতারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করেন। পরে ফেসবুকে এর জবাবও দেন অভিনেত্রী।
এ বিষয়ে শুক্রবার (১৫ আগস্ট) দেশের এক গণমাধ্যমকে বলেন, যারা এই ধরনের সমালোচনা করে, এদের নিয়ে কিছু বলার নেই। আমি জানি না, এই সিগনেচারটা কে তৈরি করেছে? চশমা পরলেই আমাকে অন্য কারও মতো লাগতে হবে, এমন তো কথা না। আসলে আমার কাছে মনে হয়েছে, আমাদের দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত। হতাশাগ্রস্ত বলেই রিডিংগ্লাস পরা এ রকম ছবি দেখে তাদের কাছে মনে হয়েছে, এটা ওই রকম। এ ছাড়া আমি কোনো কারণ খুঁজে পাই না।
একজন আর্টিস্ট অনেক ধরনের ছবি আপলোড করতে পারে উল্লেখ করে এই অভিনেত্রী আরও বলেন, সেটা নিয়ে মানুষ নানান মন্তব্য করতেই পারে। কিন্তু এই ধরনের স্টুপিডিটি, অসভ্যতা তো মানা যায় না।
এর আগে অভিনেত্রী মাহির শরীরের রং নিয়ে ট্রল করেন অনেকেই। পরনের কাপড় নিয়ে সমালোচনা করেন কেউ কেউ।
এ বিষয়ে তিনি বলেন, এর আগে আমার বর্ণ নিয়ে, পরনের কাপড় নিয়েও অকারণে সমালোচনা, বিতর্ক তৈরি করল! এবার একটা গ্লাস, রিডিং গ্লাস!
সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয়। অনেকে বলছে, মিয়া খলিফা, মিয়া খলিফা। সে অন্য রকম, তার একটা পেশা আছে, তার জীবন আলাদা, সে জীবনে সে কী করবে, না করবে, এটা একান্ত তার সিদ্ধান্ত। সে আবার থাকে অন্য একটা দেশে।
তাকে নিয়ে তো আমাদের মাথাব্যথা হওয়ার কিছু নেই। আমাকে ওর সঙ্গে তুলনা করছে, সেটা সমস্যা না, কিন্তু তারা তুলনা করছে নেগেটিভ উপায়ে, এটাতেই আমার আপত্তি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..