✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আজ গিটারের জাদুকরের জন্মদিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৬, | ০৮:৫৬:০২ |

বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে একজন কিংবদন্তি, গিটার জাদুকর আইয়ুব বাচ্চু। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্ম নেওয়া এই শিল্পী ২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে চলে যান। বেঁচে থাকলে আজ তিনি ৬৩ বছরে পা রাখতেন।

আইয়ুব বাচ্চু ব্যান্ড ‘এলআরবি’ প্রতিষ্ঠা করে দেশের ব্যান্ডসংগীতকে নতুন মাত্রা দিয়েছেন। তার গাওয়া ‘ফেরারি মন’, ‘চলো বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘রূপালী গিটার’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’ গানগুলো আজও অমর হয়ে আছে।

একক শিল্পী হিসেবে ‘রক্তগোলাপ’ ও ‘ময়না’ অ্যালবামের মাধ্যমে তিনি পেয়েছেন অসাধারণ সফলতা। এলআরবির ১৯৯২ সালের ডাবল অ্যালবাম ‘এলআরবি ১’ ও ‘এলআরবি ২’ এবং ১৯৯৩ সালের ‘সুখ’ অ্যালবাম চিরসেরা হিসেবে সংগীতপ্রেমীদের মনে গেঁথে আছে।

গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক একাধারে বহুমুখী প্রতিভা হিসেবে আইয়ুব বাচ্চু শুধু তারকা ছিলেন না, সাধারণ মানুষের কাছে কাছের মানুষও ছিলেন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি চেয়েছিলেন একজন ভালো মানুষ হয়ে বাঁচতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..