সর্বশেষ :
ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে ১২০০ কেজির 'লাল বাদশাকে' কিনলেই ফ্রি ৩০ কেজির 'সোহেলি' চলতি মাসে এসেছে ১৪টি তেলবাহী জাহাজ, আরও আসছে ৫টি রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে রাষ্ট্রের সব জায়গায় পিছিয়ে পড়াদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে : তথ্যমন্ত্রী

গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ১০ বছরের বোধানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৬, | ০৭:১০:৩০ |

দাবায় গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়ল ১০ বছরের ব্রিটিশ কন্যা বোধানা শ্রীভানান্দান। উত্তর-পশ্চিম লন্ডনের বোধানা লিভারপুলে ২০২৫ ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডে ৬০ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার পিট ওয়েলসকে পরাজিত করেন।

আন্তর্জাতিক দাবা ফেডারেশনের (ফিদে) তথ্যমতে, ১০ বছর ৫ মাস ৩ দিনে এই সাফল্য পেয়ে বোধনা ভেঙে দিয়েছেন মার্কিন খেলোয়াড় ক্যারিসা ইয়িপের রেকর্ড, যিনি ২০১৯ সালে ১০ বছর ১১ মাস ২০ দিনে গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছিলেন।

এই জয়ে বোধনা নারী আন্তর্জাতিক মাস্টার খেতাব অর্জন করেছেন, যা নারী গ্র্যান্ডমাস্টারের এক ধাপ নিচে। দাবায় সর্বোচ্চ খেতাব ‘গ্র্যান্ডমাস্টার’, যা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ ডোম্মারাজু এবং বিশ্ব এক নম্বর ম্যাগনাস কার্লসেনের মতো খেলোয়াড়দের রয়েছে।

এর আগে, ২০২৪ সালে এক সাক্ষাৎকারে বোধনার বাবা জানান, তাদের পরিবারে আগে কেউ দাবায় বিশেষ কৃতিত্ব অর্জন করেননি।

বোধনা জানান, কোভিড মহামারির সময় পাঁচ বছর বয়সে তিনি দাবা খেলা শুরু করেন। বাবার এক বন্ধু তাদের কিছু খেলনা ও বই উপহার দিয়েছিলেন। ‘একটি ব্যাগে দাবার বোর্ড দেখে গুটিগুলো আমার ভালো লাগে।

‘প্রথমে আমি গুটিগুলো খেলনা হিসেবে ব্যবহার করতে চেয়েছিলাম। কিন্তু বাবা বললেন, খেলার নিয়ম শিখে খেলতে পারি। আর তখন থেকেই খেলা শুরু’।

সূত্র: সিএনএন নিউজ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..