✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

লিথুয়ানিয়াকে ৪-০ গোলে হারিয়েছে ডাচরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-১৮, | ০৬:৩৬:০৩ |

জি গ্রুপে লিথুয়ানিয়ার বিপক্ষে ড্র করলেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত হতো নেদারল্যান্ডসের। তবে ডাচরা কোনমতে নয় দাপট দেখিয়ি জায়াগ করে নিয়েছে বিশ্বকাপের আগামী আসারে।

 

 

 

আমস্টারডামে লিথুনিয়াকে কোণঠাসা করে রাখা ম্যাচে নেদারল্যান্ডসের হয়ে গোল করেছেন তিজানি রেইন্ডার্স, কোডি গাকপো, জাভি সিমনস ও ডোনিয়েল মালান। এই ম্যাচ শেষে শীর্ষে থাকা নেদারল্যান্ডসের পয়েন্ট ৮ ম্যাচে ২০, সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে প্লে–অফে গেল রবার্ট লেভানডফস্কির পোল্যান্ড।

 

ঘরের মাঠ ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ১৬ মিনিটে মিডফিল্ডার তিনাজি রেইন্ডার্সের গোলে ১ম লিড নেয় অরেঞ্জরা। এরপর ম্যাচের দ্বিতীয়র্ধের ৬ মিনিটের ডাচ টর্নেডোতে উড়ে যায় লিথুয়ানিয়া।

 

 

 

ম্যাচের ৫৮ মিনিটে স্পটকিক থেকে দ্বিতীয় গোল করেন কোডি গ্যাকপো। ৬০ মিনিটে জাভি সিমন্স স্কোর লাইন করেন ৩-০। ডাচদের হয়ে  ম্যাচের ৬২ মিনিটে চতুর্থ গোল করনে ডোনিয়েল মালেন । ফলে, ৪-০ গোলের জয়ে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপে নেদারল্যান্ডসরা। দুই নম্বরে থাকা পোল্যান্ড খেলবে প্লে অফ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..