✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

চ্যাটজিপিটিতে আসছে ৬টি বড় পরিবর্তন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৪, | ০৫:৫৯:১৩ |

জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটিতে একাধিক নতুন ফিচার যুক্ত হতে চলেছে। যা এর ব্যবহারকে করবে আরও দ্রুত এবং সহজ। নতুন জিপিটি-৫ মডেলের উদ্বোধনের সঙ্গে ওপেনএআই ঘোষণা করেছে, চ্যাটজিপিটির চেহারা, কর্মক্ষমতা এবং ফিচারগুলোতে আসছে আমূল পরিবর্তন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মডেল পিকার বিদায়

জিপিটি-৫ চালুর সাথে ওপেনএআই পুরনো মডেলগুলো যেমন GPT-4o, GPT-4.1 ও GPT-4.5 বন্ধ করে দিচ্ছে। এখন চ্যাটজিপিটি ডিফল্টভাবে জিপিটি-৫-এ চলবে। নতুন “অটো-সুইচিং সিস্টেম” স্বয়ংক্রিয়ভাবে সেরা মডেল বেছে নিয়ে দ্রুত ও স্মার্ট উত্তর দেবে। ফলে মডেল পরিবর্তনের ঝামেলা থাকছে না।

আসছে ‘পার্সোনালিটি’ ফিচার

এবার ব্যবহারকারীরা টেক্সট-ভিত্তিক উত্তর দেওয়ার জন্য ৪ ধরনের নতুন ব্যক্তিত্ব বেছে নিতে পারবেন—

Cynic: বিদ্রূপাত্মক ও সরাসরি উত্তর, রসিকতার সাথে কার্যকর তথ্য।

Robot: সুনির্দিষ্ট, সংক্ষিপ্ত ও আবেগহীন উত্তর।

Listener: উষ্ণ ও শান্ত ভঙ্গিতে, হালকা রসিকতার সাথে আপনার চিন্তা প্রতিফলন।


Nerd: কৌতূহলী ও জ্ঞানপিপাসু, পরিষ্কারভাবে ব্যাখ্যা করে। ইচ্ছা করলে ব্যবহারকারীরা আগের ডিফল্ট স্টাইল-এও ফিরতে পারবেন।


উন্নত ‘ভাইব কোডিং’ সুবিধা


এখন থেকে চ্যাটজিপিটি আরও জটিল ও বিস্তারিত প্রম্পট থেকে অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করতে পারবে। তৈরি হওয়া সাইট বা অ্যাপ ক্যানভাসে প্রিভিউ ও ইন্টারঅ্যাক্ট করার সুযোগও থাকবে।


আরও বেশি অ্যাপ কাস্টমাইজেশন


ব্যবহারকারীরা এখন চ্যাটজিপিটির অ্যাকসেন্ট কালার পরিবর্তন করে চ্যাট বাবল, ভয়েস বাটন ও হাইলাইটেড টেক্সটের রঙ কাস্টমাইজ করতে পারবেন।
ওয়েবে এটি পরিবর্তন করতে Profile > Settings > General-এ গিয়ে Accent color বেছে নিতে হবে। মোবাইল অ্যাপে Personalization > Color Scheme থেকে এটি করা যাবে।


উন্নত ভয়েস মোড


পেইড ব্যবহারকারীদের জন্য উন্নত Advanced Voice Mode এখন আরও ভালোভাবে নির্দেশনা বুঝতে পারবে এবং কথা বলার স্টাইল কাস্টমাইজ করার সুবিধা দেবে।


স্ট্যান্ডার্ড ভয়েস মোড বন্ধ হয়ে যাচ্ছে, তবে পেইড ব্যবহারকারীরা প্রায় সীমাহীন ভয়েস মোড ব্যবহার করতে পারবেন। ফ্রি ব্যবহারকারীদের জন্যও বাড়তি ব্যবহারের সময় যুক্ত হবে। এবার Custom GPTs-এর সাথেও এটি কাজ করবে।


জিমেইল ও গুগল ক্যালেন্ডার সংযোগ


চ্যাটজিপিটি এখন সরাসরি আপনার জিমেইল ও গুগল ক্যালেন্ডার এর সাথে সংযুক্ত হয়ে শিডিউল তৈরি, মিসড ইমেইল নোটিফিকেশন এবং দিনের পরিকল্পনা সাজিয়ে দেবে। আগামী সপ্তাহে Pro ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন, এরপর ধাপে ধাপে অন্যদের জন্য চালু হবে।


সূত্র: দ্য ভার্জ


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..