✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

কারিনাকে নিয়ে অন্তরঙ্গ দৃশ্যের স্মৃতিচারণ, বিপাকে অর্জুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৪, | ০৫:৪৩:৩০ |

বলিউডের আলোচিত জুটি কারিনা কাপুর ও অর্জুন রামপাল আবারও খবরের শিরোনামে। একসময় পর্দায় তাদের রোমান্টিক কেমিস্ট্রি দর্শকরা বেশ উপভোগ করতেন। ২০১২ সালে মধুর ভান্ডারকর পরিচালিত ‘হিরোইন’ সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন তারা। যদিও ছবির কাহিনিতে তাদের মিলন ঘটেনি, তবুও অন্তরঙ্গ দৃশ্যগুলো দর্শকের মনে গেঁথে ছিল।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই দৃশ্যগুলোর স্মৃতিচারণ করেন অর্জুন রামপাল। বলেছিলেন, ‘কারিনার সঙ্গে  পর্দায় অন্তরঙ্গ হতে ভালো লেগেছে। এখনও মনে পড়ে তার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যগুলোতে অভিনয় করার কথা।’ আর এতেই শুরু হয় সমালোচনার ঝড়।

অনেকেই তার মন্তব্যকে অদ্ভুত ও অপেশাদার হিসেবে আখ্যা দিয়েছেন। এক নেটিজেন রেডিটে লিখেছেন, “অর্জুনের এই মন্তব্য অদ্ভুত এবং অপেশাদার।” আরেকজনের মতে, “সেই সময় হয়তো এমন মন্তব্য করা স্বাভাবিক ছিল।” তবে কেউ কেউ মনে করছেন, অভিনেতা আসলে ভুলভাবে ব্যাখ্যা দিয়েছেন।

উল্লেখ্য, ‘হিরোইন’-এ কারিনা ও অর্জুন ছাড়াও অভিনয় করেছিলেন রণদীপ হুদা, মুগ্ধা গডসে ও দিব্যা দত্ত। ছবির গল্প আবর্তিত হয়েছিল মাহি (কারিনা কাপুর) নামের এক অভিনেত্রীকে ঘিরে, যিনি প্রেমে ও ক্যারিয়ারে ধাক্কা খেয়ে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেন। আর সেখানে নতুন সঙ্গী হিসেবে আসেন অর্জুন রামপাল।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..