✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

অবৈধ সম্পদ: সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুদকের মামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৪, | ০৫:৩২:৪৫ |

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা থাকাকালীন ৬০ কোটি ১৪ লাখ টাকার অবৈধ সম্পদ
অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জয় ক্ষমতার অপব্যবহার করে ৫৭ কোটি টাকার সন্দেহভাজন লেনদেন করেছেন বলে তথ্য পেয়েছে দুদক। এমনকি তার নামে যুক্তরাষ্ট্রে দুইটি বাড়ির সন্ধানও পাওয়া। যার মূল্য বাংলাদশি টাকায় ৫৪ কোটি টাকারও বেশি।

এছাড়া, সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর সম্পদ বিবরণী চাওয়া হয়েছে বলেও জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

এর আগে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে মামলার সিদ্ধান্ত নেয় দুদক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..