✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

হামজার দুর্দান্ত গোলের পরও লিস্টারের বিদায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-১৪, | ০৫:০৬:২৬ |

কারাবাও কাপে লিগ ওয়ানের হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে নাটকীয় ম্যাচে জয় হাতছাড়া করেছে লিস্টার সিটি। দুর্দান্ত এক দূরপাল্লার শটে দলকে এগিয়ে দিলেও শেষ পর্যন্ত নায়ক থেকে খলনায়কে পরিণত হন দলের অধিনায়ক হামজা চৌধুরী।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লিস্টার। দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ক্যারিয়ারের দ্বিতীয় সিনিয়র গোলটি করেন হামজা। তবে মাত্র ১১ মিনিট পরই নিজের ডি-বক্সে অপ্রয়োজনীয় ফাউল করে বসেন তিনি, যা থেকে পাওয়া পেনাল্টিতে সমতায় ফেরে স্বাগতিক হাডার্সফিল্ড। লিস্টার গোলকিপার ইয়াকুব স্তোলারচিক প্রথম প্রচেষ্টা ঠেকিয়ে দিলেও রিবাউন্ডে গোল করেন ড্যানিয়েল ভস্ট।

৬৯তম মিনিটে হ্যারি উইঙ্কসের বাঁকানো শটে আবারও এগিয়ে যায় লিস্টার, কিন্তু ৭৪তম মিনিটে ক্যামেরন আশিয়ার গোল ম্যাচে ফেরায় সমতা। নির্ধারিত সময় শেষে টাইব্রেকারে গড়ায় লড়াই।

পেনাল্টি শুটআউটে হাডার্সফিল্ড গোলকিপার লি নিকলস জর্ডান আইয়ু ও কেসি ম্যাকএটিয়ারের শট ঠেকিয়ে দেন, আর বিলাল এল খান্নুসের শট লাগে পোস্টে। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে টাইব্রেকারে হেরে বিদায় নেয় গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়া লিস্টার।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..