✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

মেক্সিকোতে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৫, | ১৩:৫৪:৫২ |

মেক্সিকোর পিউবলা রাজ্যে তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছে। এতে কতজন আহত হয়েছেন তা জানা যায়নি। বুধবার (১৪ মে) এক হাইওয়েতে এ ঘটনা ঘটে।

পিউবলার স্বরাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল আগুইলার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বলেন, তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

মেক্সিকান সংবাদমাদ্যম লা জর্নাদার প্রতিবেদনে বলা হয়েছে, সিমেন্ট বোঝাই একটি ট্রাক অন্য যানবাহন ক্রসিং করার সময় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, এরপর আরও একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পরই ট্রাকটি বিস্ফোরিত হয়ে ধোয়া উড়তে দেখা গেছে।

মেক্সিকোর প্রত্যন্ত অঞ্চলে আরও কিছু দুর্ঘটনা ঘটেছে। এদিকে গত মার্চে ওসাকাতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়লে ১১ জন নিহত হয়। এ ছাড়া ২০২৩ সালে দক্ষিণাঞ্চলীয় রাজ্যে একটি যাত্রীবাহী বাস সংঘর্ষের মুখে পড়লে এতে ২৯ জন নিহত হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..