✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ডিবিতে থাকবে না আয়নাঘর, ভাতের হোটেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০৬, | ১২:৫১:৩০ |

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আয়নাঘর বলতে ডিবিতে কোনো কিছু থাকবে না। এখানে কোনো ভাতের হোটেল ও থাকবে না।

সোমবার(৬ জানয়ারি) ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ডিবি সদস্যরা সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করবে না। তাদের অবশ্যই জ্যাকেট পরিধান করতে হবে এবং আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। আইনের বাইরে তারা কোনো কাজ করবে না।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনের বাইরে যদি আমিও কোনো কাজ করতে আদেশ দিই, তারা যেন তা না করে।

এসআই নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমি যদি কোনো দুর্নীতি করি, তাহলে আপনারা প্রকাশ করে দেন। আমার আপত্তি নেই। গণমাধ্যম সত্য সংবাদ প্রকাশ করলে আমাদেরও অ্যাকশন নিতে সুবিধা হয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..