✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

লঙ্কানদের হেসেখেলে হারালো নিউজিল্যান্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০৫, | ১১:১৯:৪৪ |

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইয়াংয়ের অনবদ্য ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। রবিবার (৫ জানুয়ারি) ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৭৮ রানের সংগ্রহ পায় সফরকারীরা। জবাবে ২৩ ওভার ৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে কিউইরা।

টসে হেরে ব্যাট করতে নেমে ২৩ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে লঙ্কানরা। ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দেয় ওপেনার পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডি ও আসালঙ্কা। পঞ্চম উইকেটে লিয়ানাগেকে নিয়ে ৮৭ রানের জুটি করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন আভিস্কা ফার্নান্ডো।

৫৪ বলে ৩৬ রান করে লিয়ানাগে আউট হওয়ার পর ৪ বলের ব্যবধানে সাজঘরের পথ ধরেন ৫৬ রান করা ফার্নান্ডোও। এরপর বিক্রমাসিংহে ও হাসারাঙ্গার ব্যাট থেকে আসে ৪৮ রানের জুটি। এই দুই ব্যাটারের সাজঘরে ফেরার পর ৪৩.৪ ওভারে ১৭৮ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। ১৯ রানে ৪ উইকেট তুলে নেন কিউই পেসার ম্যাট হেনরি।

জবাবে ব্যাট করতে নেমে ৯৩ রানের জুটি গড়েন উইল ইয়ং ও রাচি রাবিন্দ্রা। ৩৬ বলে ৪৫ রান করে ফেরেন রাবিন্দ্রা। এরপর কিউইদের জয়ের বন্দরে পৌঁছে দেন ইয়াং ও চ্যাপম্যান। ৮৬ বলে ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেন ইয়ং।

১৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার ওঠে ম্যাট হেনরির হাতে।

উল্লেখ্য, আগামী বুধবার হ্যামিল্টনের স্যাডন পার্কে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..