✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিপিএলের টিকিট না পেয়ে স্টেডিয়ামের গেট ভাঙচুর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-৩০, | ১১:১৪:১২ |

বিপিএলের টিকিট নিয়ে দর্শকদের বিক্ষোভ দেখা গিয়েছিল আগেই। পরে সমালোচনার মুখে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে টিকিট বিক্রির ঘোষণা দেয় বিসিবি। এর মধ্যেও বেশ কয়েক জায়গায় টিকিট নিয়ে হট্টগোলের খবর পাওয়া গেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুরে ভাঙচুর চালিয়েছে। জানা গেছে, বেলা এগারোটা নাগাদ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন দর্শকরা।

এক পর্যায়ে কিছু দর্শক ব্যানার ফেস্টুন ভাঙা শুরু করেন, মুহূর্তেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। পরবর্তীতে হোম অব ক্রিকেট খ্যাত শের-ই-বাংলার প্রধান ফটকেও ভাঙচুর চালান বিক্ষুব্ধরা। কয়েকটি লোহার গেট ভেঙে ফেলেন তারা।

এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিপিএল শুরুর আগে এমন পরিস্থিতি স্বাভাবিকভাবে ভালো বার্তা বহন করছে না। দুপুর দেড়টায় বিপিএলের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল মুখোমুখি হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস।

বিসিবির পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট বিক্রি করার কথা। তবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন কোনো বুথে টিকেট বিক্রি হয়নি। মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় বিক্রি হয়। তাছাড়া বিপিএলের টিকেট অনলাইনেও পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..