✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ইয়েমেনের দিক থেকে হামলা, কেঁপে উঠলো ইসরায়েল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৮, | ১১:০২:১৫ |

ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েল। রোববার (১৮ মে) ইয়েমেনের দিক থেকে এ হামলা করা হয়েছে বলে দাবি দেশটির সামরিক বাহিনীর। হামলার পর সতর্কতা হিসেবে ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। সেইসঙ্গে দেশটির প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, রোববার সকালে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইসরায়েল। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার জেরে ইসরায়েলের মধ্যাঞ্চলজুড়ে সতর্কতাস্বরূপ সাইরেন বাজানো হয়।

বেন গুরিয়ন ইসরায়েলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরটিতে উড়োজাহাজ ওঠানামায় সাময়িক স্থগিতাদেশ কতক্ষণ কার্যকর থাকবে, তা এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। হুতিরা বলছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা করছে।

চলতি মাসের শুরুর দিকে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত হেনেছিল। এতে বিমানবন্দরের একটি সড়ক ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। তখনও কয়েক ঘণ্টার জন্য উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..