✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিপিএল উদ্বোধন: ফিল্ডিংয়ে তামিম ইকবাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-৩০, | ১০:৫৬:১৯ |

ফরচুন বরিশালের সঙ্গে দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে একাদশ বিপিএলের যাত্রা। উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর দুইটায়।

আগেরদিন রবিবার তামিম জানিয়েছিলেন, ওপেনিংয়ে তার সঙ্গে থাকছেন নাজমুল হোসেন শান্ত। এরপর দেশসেরা টি-২০ ব্যাটার তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা।

বরিশালের একাদশে আছেন বিদেশি খেলোয়াড় কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ ও শাহিন আফ্রিদি। দেশি পেসার রিপন মণ্ডল। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন তানভীর ইসলাম।

অন্যদিকে শক্তির বিচারে কিছুটা পিছিয়ে রাজশাহী। এই ম্যাচে তিন বিদেশি ক্রিকেটার নিয়ে একাদশ সাজিয়েছে তারা। রায়ান বার্ল, মোহাম্মদ হারিস ও লাহিরু সামারাকুন আছেন একাদশে। তবে, দুই দলই জয়ের বিষয়ে আশাবাদী।

বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, তানভীর ইসলাম, শাহিন আফ্রিদি ও রিপন মণ্ডল।

রাজশাহী একাদশ: মোহাম্মদ হারিস, এনামুল হক, জিশান আলম, আকবর আলী, ইয়াসির আলী, এসএম মেহরব, রায়ান বার্ল, লাহিরু সামারাকুন, মৃত্যৃঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ ও হাসান মুরাদ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..