✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

না ফেরার দেশে অঞ্জনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০৪, | ১০:২৮:৫৫ |

জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই। শুক্রবার (৪ জানুয়ারি) রাত ১টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি মৃত্যুবরণ করেন।

অঞ্জনার মৃত্যুর খবর জানিয়েছেন, জায়েদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘না ফেরার দেশে চলে গেলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র শিল্পী অঞ্জনা রহমান ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’।

গেল ডিসেম্বরের শুরুতে জ্বরে আক্রান্ত হন অঞ্জনা। জ্বর না কমলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে। তবে অসুস্থতার কথা অঞ্জনা জানাতে চাননি।

এ নিয়ে সংবাদমাধ্যমকে অঞ্জনাপুত্র বলেছিলেন, আমার আম্মুই চাননি তার অসুস্থতার কথা কাউকে কিছু বলি। উনি ভেবেছিলেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। অযথা নিজের অসুস্থতার কথা জানিয়ে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি।

সেসময় দেশের একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তার চিকিৎসা চলছিল তার। পরে তাকে স্থানন্তরিত করা হয় পিজি হাসপাতালে।

ঢালিউডে অঞ্জনার পথচলা শুরু ১৯৭৬ সালে। ‘দস্যু বনহুর’ নামের একটি সিনেমার মাধ্যমে খুলেছিলেন ক্যারিয়ারের খাতা। আর পেছনে তাকাতে হয়নি। সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। দুই বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিন শতাধিক সিনেমা রয়েছে তার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..