সর্বশেষ :
ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে ১২০০ কেজির 'লাল বাদশাকে' কিনলেই ফ্রি ৩০ কেজির 'সোহেলি' চলতি মাসে এসেছে ১৪টি তেলবাহী জাহাজ, আরও আসছে ৫টি রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে রাষ্ট্রের সব জায়গায় পিছিয়ে পড়াদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে : তথ্যমন্ত্রী

বিপিএল টিকিট কাউন্টারে ভাঙচুর-আগুন বিক্ষুব্ধ দর্শকদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০২, | ০৯:৫৩:৪৩ |

বিপিএলের উদ্বোধনী দিন টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ দর্শকরা মিরপুর স্টেডিয়ামের মূল গেইট ভাঙচু করেছিল। বিপিএল শুরুর আগে খবরের শিরোনাম হয়েছে দর্শকদের এমন কাণ্ড। এবার আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটল।

একদিন বিরতি দিয়ে আজ বৃহস্পতিাবর (২ জানুয়ারি) থেকে আবারও মিরপুরে ফিরছে বিপিএল। দিনের খেলা শুরুর আগেই টিকিট প্রত্যাশীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল থেকে টিকিটের জন্য মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। সাড়ে এগারোটা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান দর্শকরা। এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। এরপর জায়গাটির নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

প্রত্যক্ষদর্শী একজন ঢাকা পোস্টকে জানিয়েছেন, শুরুর দিকে সবাই টিকিটের জন্যই লাইনে দাঁড়িয়েছিল। কিন্তু পরে যখন শুনতে পারে টিকিট সেখানে নেই তখন দর্শকরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

প্রসঙ্গত, এবারের বিপিএলের টিকিট অনলাইন থেকেই কেনা যাচ্ছে। এ ছাড়া মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও সংগ্রহ করা যাচ্ছে টিকিট। তবে গত ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় বুথ থেকে টিকিট ক্রয়ের ব্যবস্থা রেখেছিল বিসিবি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..