✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

রক্তে সংক্রমণ: ৮ দিন হাসপাতালে অঞ্জনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-৩০, | ০৯:৪৮:৩৬ |

চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা রহমান অসুস্থ হয়ে আট দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রক্তে সংক্রমণ দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। তবে আট দিনেও তার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি।

বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রীর ছেলে নিশাত মণি।

নিশাত মণি বলেন, ‘ডিসেম্বর মাসের শুরুতে মা জ্বরে আক্রান্ত হন। জ্বর না কমায় গত ২২ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকটি পরীক্ষার পর রক্তে সংক্রমণ ধরা পড়ে। কিন্তু গত কয়েকদিন চিকিৎসা দিলেও এখনও সুস্থ হননি।’

নিশাত মণি আরও বলেন, ‘চিকিৎসক জানিয়েছেন, আম্মুর রক্তে ইনফেকশন ধরা পড়েছে। সেই সঙ্গে রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। তাকে আরও অনেকটা দিন হাসপাতালেই থাকতে হবে। আমার আম্মুই চাননি তার অসুস্থতার কথা কেউ জানুক। ভেবেছিলেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। অযথা নিজের অসুস্থতার কথা জানিয়ে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..