✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বৈদ্যুতিক তারে এবারও পড়েছে ফানুস, থামেনি মেট্রোরেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০১, | ০৯:১৯:৫০ |

ইংরেজি নববর্ষকে বরণ করতে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে ওড়ানো বেশকিছু ফানুস এবছরও মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়েছে। তবে এমআরটি লাইন-৬ এর কর্মীরা সতর্ক থাকায় প্রথম শিডিউল থেকেই ঠিক চলছে মেট্রোরেল। যদিও একই ঘটনায় ২০২৩ সালে মেট্রোরেল চলাচল ২ ঘণ্টা ১০ মিনিট বন্ধ রাখা হয়েছিল।

বুধবার (১ জানুয়ারি) সকালে বৈদ্যুতিক তারে ফানুস আটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন (ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাধিক দায়িত্বশীল কর্মকর্তা।

তারা জানিয়েছেন, গত বছরের মতো এই বছরেও উত্তরা থেকে মতিঝিল পুরো লাইনে আটকে থাকা পাঁচটি ফানুস উদ্ধার ও অপসারণ করা হয়েছে। ফুট পেট্রলিং পরিচালনা করে ওসিএস এবং পিওয়ে সেকশনের সমন্বয়ে বিভিন্ন স্থানে ট্রাক, ভায়াডাক্ট ও ওসিএস থেকে এসব ফানুস অপসারণ করা হয়েছে। মেট্রোরেলের বাণিজ্যিক চলাচলের জন্য ট্রাক ও ওসিএস সম্পূর্ণভাবে ফিট রয়েছে।

এদিকে মেট্রোরেলের যাত্রীরা জানিয়েছেন, প্রথম শিডিউল থেকেই মেট্রোরেল ঠিকভাবে চলাচল করছে। কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়নি।

এর আগে গত ৩০ ডিসেম্বর ইংরেজি বর্ষবরণে থার্টিফার্স্ট উদযাপনে মেট্রোরেল লাইন ও আশপাশের এলাকায় ফানুস না ওড়ানোর অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূইয়া এক বিজ্ঞপ্তিতে বলেন, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে মেট্রোট্রেন চলাচল করে। থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে ফানুস বা অনুরূপ কোনো বস্তু ওড়ানো হলে সেগুলো বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যেকোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা, প্রাণ ও সম্পদহানির আশঙ্কা রয়েছে।

এজন্য উত্তর থেকে মতিঝিল পর্যন্ত রুট ও আশেপাশের এলাকায় ফানুস বা ওই জাতীয় বস্তু না ওড়াতে বিশেষভাবে অনুরোধ করা হলো। নির্দেশনা না মেনে ফানুস ওড়ানোর ফলে দুর্ঘটনা হলে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..