সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

প্রাথমিকের নতুন বই ছাপাতে ব্যয় হবে ২০১ কোটি টাকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১২, | ০৯:০৬:৩৭ |

আগামী ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি) শিক্ষার্থীদের নতুন বই দিতে ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪৯১ কপি পাঠ্যপুস্তক সংগ্রহ করা হবে। এসব বই মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহে সরকারের ব্যয় হবে ২০০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা।

মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্র মতে, ২০২৬ শিক্ষাবষের্র জন্য প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৯৮টি লটের মধ্যে ৯৬টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব উত্থাপন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এই প্রস্তাবের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এই ৯৬টি লটে মোট ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪৯১ কপি পাঠ্যপুস্তক রয়েছে। এই পাঠ্যপুস্তকগুলোর জন্য মোট ব্যয় হবে ২০০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..