✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

সৌদিতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪২ ওমরাহযাত্রী নিহত, সবাই ভারতীয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-১৭, | ০৭:৪৯:০১ |

সৌদি আরবে মদিনার কাছে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী নিহত হয়েছেন।  মক্কা থেকে মদিনাগামী বাসটির রোববার (১৬ নভেম্বর) ভারতীয় সময় দিবাগত রাত প্রায় দেড়টার দিকে মুফরিহাটে একটি তেলবাহী ডিজেল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ হয়।

 

মোট ৪৩ জন যাত্রী বাসে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় কেবল ২৪ বছর বয়সী মোহাম্মদ আবদুল শোয়েব জীবিত বেঁচে গেছেন। প্রাথমিক ধারণা অনুযায়ী, বাকিরা ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা গেছেন।

 

বেঁচে ফেরা শোয়েব বাসের সামনে চালকের আসনের পেছনে বসে ছিলেন। শোয়েব হায়দরাবাদের বাসিন্দা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

 

এনডিটিভির খবরে বলা হয়, জেদ্দায় ভারতের কনস্যুলেট জানিয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। তারা পুরো পরিস্থিতি মনিটর করছে এবং পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে।

 

রাশিয়া সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, রিয়াদে ভারতীয় দূতাবাস ও জেদ্দায় কনস্যুলেট আক্রান্তদের পরিবারকে সর্বাত্মক সহায়তা দিচ্ছে।

 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, তেলেঙ্গানার তথ্য প্রযুক্তি মন্ত্রী ডি শ্রীধর বাবু সাংবাদিকদের বলেছেন, নিহতদের মধ্যে কমপক্ষে ১৬ জনই হায়দরাবাদের। তারা রাজ্যের মাল্লেপল্লির বাজারঘাট এলাকার বাসিন্দা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..