✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ইস*রায়েলের ২০ গুপ্ত *চরকে গ্রে *প্তার করল ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৯, | ০৫:০০:২৪ |

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ কোনো ধরনের ক্ষমা পাবে না।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি রাজধানী তেহরানে সাংবাদিকদের বলেন, যাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, তাদের কঠোর বিচারের মুখোমুখি করা হবে এবং এই বিচার সকলের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।

তিনি জানান, প্রাথমিকভাবে গ্রেপ্তার হওয়া ৪০ জনের মধ্যে তদন্ত শেষে ২০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে, গত বুধবার ইরানে রুজবেহ ভাদী নামের এক পরমাণু বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তিনি এক সহকর্মী পরমাণু বিজ্ঞানীর তথ্য ইসরায়েলকে সরবরাহ করেছিলেন, যিনি গত জুনে ইসরায়েলের হামলায় নিহত হন।

জুন মাসে ইসরায়েল ইরানের অভ্যন্তরে অতর্কিত হামলা চালায়। সেই হামলায় ইসরায়েলি গুপ্তচরদের সহায়তায় ইরানের একাধিক সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।

দুই দেশের মধ্যে দুই সপ্তাহব্যাপী যুদ্ধ শেষে ইরান দেশব্যাপী গুপ্তচরবিরোধী অভিযান শুরু করে। ইতোমধ্যে অন্তত আটজন অভিযুক্ত গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, তদন্ত শেষ হলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

সূত্র : রয়টার্স।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..